০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ৫৬ বস্তা সরকারী চাল জব্দ, গ্রেপ্তার ৩

সরিষাবাড়ীতে সরকারী চাল জব্দ করে সেনাবাহিনী। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ৮০০ কেজি সরকারি ভিজিএফ এর চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন নাজমুল হাসানের ভাড়াটিয়া দোকানে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার গফুর মিয়ার ছেলে আশিক মিয়া, শাবান আলীর ছেলে শান্ত হাসান ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ২৬ বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদেক আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদেক আলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণের ৫৬ বস্তায় ২ হাজার ৮০০ কেজি চাল অবৈধভাবে মজুদ করে বস্তা পাল্টিয়ে বিক্রির উদ্দেশে ইজিবাইক যোগে নিয়ে যাওয়ার সময় চালগুলো জব্দ করে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে উদ্ধার চাল ও গ্রেপ্তার ৩জনকে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার ৫৬ বস্তা চাল ও আটক ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সোমবার সকালে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরিষাবাড়ীতে ৫৬ বস্তা সরকারী চাল জব্দ, গ্রেপ্তার ৩

পোষ্টের সময় : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫