১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারি শিক্ষক সমিতির ভুয়া ও ভিত্তিহীন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

নেত্রকোনার মদনে গঠিত ভুয়া ও ভিত্তিহীন সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সরকারি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার শিক্ষক সমিতির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রজমান লিটন তার লিখিত বক্তব্যে বলেন,, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি সভাপতি মোঃ কামাল হোসেন খান এর স্বাক্ষরিত গত ৩১ জুলাই ২০২৫ সালে মদন উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ৮১ সদস্য কমিটি অনুমোদন করেন। এতে সভাপতি আমি মোঃ মুজিবুর রহমান,ও সাধারণ সম্পাদক করা হয় মোঃ মানিক মিয়াকে।

অপর দিকে রাতের আধাঁরে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ সালে সামাজিক যোগা যোগ মাধ্যমে দেখা যায়,মদন উপজেলায় নবগঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির নামে মোঃ মাহমুদর রহমান মির্জাকে সভাপতি ও হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি শামছুল উদ্দিন।

এ সময় তিনি আরও বলেন,সদ্য গঠিত সহকারি শিক্ষকের কমিটি ভূঁয়া ও বানোয়াট,সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে শিক্ষকদের মান ক্ষুন্ন করতে একটি মহল বির্তক সৃষ্টি করছে। এ কমিটি মূলত ভুয়া ও ভিত্তিহীন। এতে আপনারা বিভ্রান্ত হবেন না।

এ ব্যাপারে সদ্য প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসানুল মান্না নিউটন বলেন, আমাদের কমিটি ভুয়া নয়। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমেই এ কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন বোধে আপনারা কেন্দ্রীয় কমিটির অনুমোদনকারী শিক্ষকদের সাথে আপনারা কথা বলতে পারেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে চেয়ারম্যান প্রার্থী পাপনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সহকারি শিক্ষক সমিতির ভুয়া ও ভিত্তিহীন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

পোষ্টের সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫