০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাগর-রুনির মতো প্রহসন নয়—তুহিন হত্যার ন্যায়বিচার চাই’

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধনে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, প্রেসক্লাব সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘সাগর-রুনির মতো প্রহসন নয়—তুহিন হত্যার ন্যায়বিচার চাই’

পোষ্টের সময় : ০৩:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫