০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসি নুরুল হুদা ফের ৪ দিনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৭৯ ভিউ :

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর শেরেবাংলা থানার রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রহসনের অভিযোগে গ্রেপ্তার করে আদালত ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে তাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে তদন্ত কর্মকর্তার আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

এর আগে ২৩ জুনও তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

বিএনপি রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২২ জুন মামলা করে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করা হয়েছে। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বাদী হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান।

মামলার দিনই স্থানীয় জনতা তাকে আটক করে এবং পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাবেক সিইসি নুরুল হুদা ফের ৪ দিনের রিমান্ডে

পোষ্টের সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫