০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর

কক্সবাজারে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যকে ঘিরে বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদ ‘নব্য গডফাদার’।

এনসিপি নেতার এ মন্তব্যকে ঘিরে স্থানীয় নেতারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, এ বক্ত্যব্যের জন্য নাসিরুদ্দীন পাটওয়ারীকে ক্ষমা চাইতে হবে। তাকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করছি।

এর আগে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

পাটোয়ারীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল ৪টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিকে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর

পোষ্টের সময় : ০৬:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫