‘সিজন ভালা,ধান লাগায়া দেও। ফলন হবে বাম্পার,উন্নয়নে বাবু ভাইকে দরকার। লাগারে লাগা, ধান লাগা। বাবু ভাই জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। বাবু ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক।’__ সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আর্কষণ করতে ব্যতিক্রমী স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ(৮ ফেব্রুয়ারি) রবিবার বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা,পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের এসব স্লোগান দিতে দেখা গেছে। এ সময় ভ্যানে তৈরী প্রতীকী জমিতে ধানের চারা লাগিয়ে স্লোগান দিতে দেখা গেছে কর্মী সমর্থকদের।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন। পৌর বিএনপির আহ্বায়ক
সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসনটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন এলাকা, চায়ের দোকান, হাট-বাজার ও জনসমাগমস্থলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সাধারণ ভোটাররা জানান,দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছেন মাজেদ বাবু। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফলে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দিন দিন বাড়ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, মানুষের মধ্যে একটাই প্রত্যাশা—আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকেই মনে করছেন, সৎ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাজেদ বাবুর বিকল্প নেই।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও যুবসমাজের প্রতিনিধিরাও ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান গণজোয়ার আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের লোকজন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















