০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ বাংলাদেশিকে পুশ-ইন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত এই পুশ-ইনের ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে মোট ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয়।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের ১৭ জনকে আটক করে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জনকে আটক করে, এদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে; সবাই কুড়িগ্রাম জেলার।

কালাইরাগ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারাও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

অন্যদিকে, ছাতক উপজেলার নোয়াকোট বিওপির আওতাধীন ছনবাড়ি সীমান্ত দিয়ে ৪টি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, পুশ-ইন হওয়া ব্যক্তিরা পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানেই দীর্ঘদিন বসবাস করছিলেন।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ বাংলাদেশিকে পুশ-ইন

পোষ্টের সময় : ১১:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫