০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে শুধু বিলম্বিতই নয়, অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন, ‘প্রয়োজনে তারেক রহমানের ডাকে ঢাকায় যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে গণঅভূত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।’

রবিবার (১১ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , ‘সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে শুধু বিলম্বিতই নয় অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে । একটির পর একটি অবাস্তব , অপ্রয়োজনীয় , অযৌক্তিক জনসম্পৃক্তহীন বিষয় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনকে ব্যতিব্যস্ত রেখে মূল লক্ষ আড়াল করার চেষ্টা হচ্ছে।’

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কার্যক্রম নিষিদ্ধ ও আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং ১০ ফেব্রুয়ারি লিখিত ভাবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরু করার তাগিদ দিয়েছিলো । বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না।’

তিনি বলেন , ‘সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে , বিএনপি অনেক আগেই সেই আইনগত প্রক্রিয়ার কথা বলে আসছে । সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছে ।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে সংস্কার ও নির্বাচন বিষয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন , ‘অনেক সময় পার হয়ে গেছে , জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে । সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পরে ।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের প্রতি সংস্কার ও নির্বাচনের দাবিতে প্রয়োজনে আন্দোলন ঘোষণার আহবান জানিয়ে বলেন, ‘নির্বাচনের জন্য মানুষ প্রয়োজনে রাজধানীতে যেতে প্রস্তুত । তারেক রহমান ডাক দিলে ২/৩ হাজার নয় , নির্বাচনের দাবিতে ঢাকায় লক্ষ লক্ষ লোক জমায়েত হবে । অমরা চাইনা সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হোক । নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ আর সহ্য করবে না । ‘

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ , বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবোয়ক মোতাহার হোসেন তালুকদার , হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , উপজেলা বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম আযাদ , রমজান আলী , হাফিজ উদ্দিন বিএসসি, আবদুল মান্নান মাস্টার , দুলাল সরকার , নবী হোসেন মেম্বার প্রমুখ ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচনকে শুধু বিলম্বিতই নয়, অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ১১:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫