০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় জারি, বিচার পৃথক

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক হলো বিচার বিভাগ। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ প্রকাশ করা হয়।

এর আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয়। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করার উদ্যোগে প্রধান বিচারপতির প্রস্তাব অনুযায়ী ২০২৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে। প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সচিবালয়, অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস এবং বিজনেস অ্যালোকেশন সম্পর্কিত প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর হাইকোর্ট একটি রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, দান ও ছুটি মঞ্জুরি) সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের হাতে ফেরত দেয়। হাইকোর্ট সেই রায়ে সংশোধিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অবৈধ ও সংবিধান-বিরোধী ঘোষণা করে মূল ১১৬ অনুচ্ছেদ বহাল রাখে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বিত বেঞ্চ নির্দেশ দেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা অনুযায়ী তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।

এ পদক্ষেপের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। সুপ্রিম কোর্টের এই উদ্যোগ বাংলাদেশের বিচারব্যবস্থার স্বতন্ত্রতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শহীদ স্মৃতি বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক চালুর ঘোষণা এমপি হিলালীর

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সুপ্রিম কোর্ট সচিবালয় জারি, বিচার পৃথক

পোষ্টের সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫