১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী সাজিয়ে চীনে পাচারের সময় তরুণী উদ্ধার, তিনজন গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তরুণীকে স্ত্রী সাজিয়ে চীনে পাচারের চেষ্টা করছিল মানবপাচার চক্র। এ ঘটনায় দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তাররা হলেন– চীনা নাগরিক হুন ঝুনঝুন (৩০), ঝ্যাং লেইজি (৫৪) এবং বাংলাদেশি মো. নয়ন আলি (৩০)।

এপিবিএনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধার ১৯ বছর বয়সী এক তরুণী সোমবার রাতে বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর কাছে পাচারের অভিযোগ করলে তদন্ত শুরু হয়। তাৎক্ষণিকভাবে দুই চীনা নাগরিককে বিমানবন্দর এলাকা থেকে এবং নয়ন আলিকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, বসুন্ধরার একটি বাড়িতে মানবপাচার চক্রের আরও সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী রয়েছেন। সেখানে অভিযান চালিয়ে নয়ন আলিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে আসে, চীনা নাগরিকরা প্রায় এক বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং দেশীয় দালালদের সঙ্গে যোগাযোগ রেখে পাচার কার্যক্রম চালিয়ে আসছেন। নয়নের সহায়তায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়। ভুয়া কাগজপত্র তৈরি করে গত মার্চে ১০ লাখ টাকা দেনমোহরে ঝুনঝুনের সঙ্গে তরুণীর বিয়ে হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্ত্রী সাজিয়ে চীনে পাচারের সময় তরুণী উদ্ধার, তিনজন গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫