১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও, মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভুয়া অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়, এটি এআই বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি বিকৃত ও ভুয়া রেকর্ডিং।

২৫ সেকেন্ডের ওই অডিও রেকর্ডটিতে একজন অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বিষয়ে নির্দেশনা দিতে শোনা যায়, যেখানে কথিতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ ব্যবহার করা হয়েছে। অডিওটি ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন সচেতন নাগরিক যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকৃত কণ্ঠস্বর চেনেন, তিনি সহজেই বুঝতে পারবেন এটি তার কণ্ঠস্বর নয়। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার জনশৃঙ্খলা বিনষ্ট এবং আইনের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনগণকে ভুল তথ্য প্রদান করা হচ্ছে, যা সামাজিক অস্থিরতা ও গুজব ছড়াতে সহায়ক। এ ধরনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড এবং অন্যান্য ভুয়া কনটেন্ট তৈরিতে লিপ্ত ব্যক্তিদের সতর্ক করে বলা হয়েছে, এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও, মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

পোষ্টের সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫