০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে বিজয় একাত্তর স্মৃতিসৌধে গৌরীপুর পৌর বিএনপির শ্রদ্ধা 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বিজয় একাত্তর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল দলীয় নেতা-কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন পৌর বিএনপির নেতা-কর্মীরা।

কর্মসূচি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। আজ একটি ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে পারছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আমাদের স্বাধীনতার আরেক সংগ্রামী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।’

কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হিরা, এশামুল হক সায়মন, হারুন অর রশিদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল সিদ্দিক, সদস্য সাইদুল ইসলাম রনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, সাবেক ছাত্রদল নেতা মোঃ মাহফুজ আলম, সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান লিটন,হাসান কামরুল, হাবিবুর রহমান সেন্টু মিরাজ, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, শ্রমিক দল নেতা শাহ আলম, দুলু, রুবেল, গৌরীপুর পৌর শাখা জিয়া মঞ্চের মো. উজ্জল প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বাধীনতা দিবসে বিজয় একাত্তর স্মৃতিসৌধে গৌরীপুর পৌর বিএনপির শ্রদ্ধা 

পোষ্টের সময় : ০৫:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬