০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে জয়ী করতে ভোটের মাঠে মাজেদপত্নী ফারহানা রিফাত 

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর জন্য ভোট চাইলেন তাঁর স্ত্রী ফারহানা রিফাত।

স্বামীর পক্ষে মাঠে নেমে ময়মনসিংহ-৮ আসনের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন ফারহানা রিফাত। ভোটাররা মাজেদপত্নীকে পাশে পেয়ে বেশ উজ্জীবিত ও আপ্লুত। ফলে ধানের শীষের প্রতি ব্যাপক হারে ঝুঁকছেন মহিলা ভোটাররা।

আজ(৫ জানুয়ারি) সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাজেদ বাবুর নিজ এলাকা উপজেলার বড়হিত ইউনিয়নের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক এবং নওশতী বাজার সংলগ্ন অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য দেন ফারহানা রিফাত।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক এ.কে.এম হারুন অর রশিদ এবং জাতীয়তাবাদী মহিলা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক এ.কে.এম হারুন অর রশিদ বলেন,’মাজেদ বাবু সেই ব্যক্তি যিনি গত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলেও মামলা-হামলা উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ সর্বোপরি ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছেন। ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করবেন।

উঠান বৈঠক ও মহিলা দলের সমাবেশে মাজেদপত্নী ফারহানা রিফাত ভোট চাইতে গিয়ে প্রথমে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বলেন, ‘মাজেদ বাবু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ওই নির্বাচনে আপনারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করুন।’ এ সময় শাহিদা বেগম নামে এক নারী ফারহানা রিফাতকে প্রশ্ন করে বলেন, ‘আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন।’

জবাবে ফারহানা রিফাত বলেন, ‘মাজেদ বাবু সবসময়ই আপনাদের পাশে ছিল,ভবিষ্যতেও সে আপনাদের পাশে থাকবে। মাজেদ নিজের সংসার নিয়ে যতটা না চিন্তা করে তার চেয়েও হাজার গুণ বেশি চিন্তা করে ঈশ্বরগঞ্জের মানুষকে নিয়ে। আর আমি তো আপনাদের এলাকার পুত্রবধূ। মাজেদ বাবুর পাশাপাশি আমিও সবসময়ই আপনাদের পাশে আছি।’ এ সময় আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নারী-পুরুষেরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বামীকে জয়ী করতে ভোটের মাঠে মাজেদপত্নী ফারহানা রিফাত 

পোষ্টের সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬