১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার ১৫ গ্রামের মানুষের মুখে হাসি

প্রায় অর্ধশতাধিক মানুষ। তাদের কারো হাতে কোদাল, কারো হাতে টুকরি। কেউ জমি থেকে মাটি কাটছে, আবার টুকরি ভর্তি মাটি ভাঙা সড়কে ফেলে লাঠি ও ইট দিয়ে পিষে সেগুলো সমান করছেন। মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই স্বেচ্ছাশ্রমে কাজ করে গ্রামের একটি ভাঙা কাঁচা সড়ক চলাচল উপযোগী করেছেন ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহর থেকে রামগোপালপুর ইউনিয়নের ভেতর দিয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়কটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত সড়কটির রামগোপাপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় প্রায় অর্ধ কিলোমিটার অংশ এখনো কাঁচা। শুকনো মৌসুমে কোনারকম চলাচল করা গেলেও বর্ষাকালে জলকাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে করে দুর্ভোগে পড়তে গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী সহ নানা শ্রেণি পেশার মানুষ। বিশেষ করে গ্রামের কোন রোগী অসুস্থ হলে এই সড়ক হয়ে নিতে গিয়ে রোগীর অবস্থা আরো মুমূর্ষ হয়ে যেতো। তাই আসন্ন বর্ষাকালকে মাথায় রেখে বেহাল ভাঙচোরা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার উদ্যোগ নেন স্থানীয় বিএনপি।

মঙ্গলবার দুপুর বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মাটি কেটে ভাঙাচোরা সড়কটি সংস্কার করার উদ্যোগ নেন। পরে তাদের দেখে সড়ক সংস্কার কাজে এসে যোগ দান করেন গ্রামের বাসিন্দারাও। সকলের সম্মিলিত চেষ্টায় সন্ধ্যার আগেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়। এদিকে সড়ক সংস্কার হওয়ায় গুজিখা, রামগোপালপুর, তেরোশিরা, গাওরামগোপালপুর, নওয়াগাও, তেরোশিরা, কলতাপাড়া সহ প্রায় ১৫টি গ্রামের মানুষের মুখে হাসি ফুটে উঠে।

সাবেক ইউপি সদস খসরু পারভেজ রাজীব বলেন, এই সড়কটির দুই পাশে পাকা মাঝখানে অর্ধকিলোমিটার কাঁচা। আর কাঁচা অংশের ভাঙাচোরা ও বড় বড় গর্তের কারণে প্রায়ই এখানে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটতো। আজকে বিএনপি নেতা-কর্মীরা সড়কটি সংস্কার করায় প্রায় ১৫ গ্রামের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেল বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় বর্ষাকালকে সামনে রেখে উপজেলার বেহাল কাঁচা সড়কগুলো স্বেচ্ছাশ্রমের সংষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধরাবাহিকতায় আজকে রামগোপালপুর ইউনিয়নের অর্ধ কিলোমিটার বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে চলাচল উপযোগী করে দিয়েছি। পাশাপাশি সরকারি ভাবে সড়কটি দ্রুত পাকাকরণের দাবিও জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, রামগোপালপুর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে সংষ্কার করা কাঁচাসড়কটি খোঁজ নিয়ে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পাকাকরণে উদ্যোগ নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার ১৫ গ্রামের মানুষের মুখে হাসি

পোষ্টের সময় : ১০:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫