১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১২ ভিউ :

‎ময়মনসিংহের সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর জনতা একটি ট্রাকে আগুস ধরিয়ে দেয়।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এই দূর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ চুরখাই এলাকায় এক পথচারীকে পুরুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদরের দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তির নাম.জসিম (৩২), তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তবে, চুরখাই এলাকায় বাস চাপায় নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

‎স্থানীয়রা বলেন, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম মিয়া, পারিবারিক কাজে আজ শহরে গিয়েছিলেন শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী জসিম নিহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুমুদ লাল বলেন, রাত সাড়ে ৮ টার দিকে দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নিহত হয়।

‎এ বিষয়ে কোতোয়ালি থানার (ওসি) অপারেশন আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষক রিমান্ডে

উন্নয়ন ও যোগাযোগ খাতে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশ-চীনের

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

পোষ্টের সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬