০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ নদীপথে পানি বৃদ্ধি, ভাঙনের আশঙ্কায় সতর্কবার্তা

আগামী তিন দিনে দেশের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। রংপুর, লালমনিরহাট, নীলফামারি ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সমতলও বৃদ্ধি পাবে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম অঞ্চলে হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হবে এবং চট্টগ্রাম ও ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে আছে। নদীসংলগ্ন এলাকায় বসবাসরতদের নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হঠাৎ নদীপথে পানি বৃদ্ধি, ভাঙনের আশঙ্কায় সতর্কবার্তা

পোষ্টের সময় : ০৬:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫