০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরাঞ্চলে শিক্ষার বেহাল অবস্থা: মদনে একই শ্রেণিতে ছয় শ্রেণির ক্লাস

নেত্রকোনার হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থার অভিযোগ উঠেছে। একই শ্রেণিতে নিচ্ছে প্রাক- প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছয় ক্লাস। উপজেলার মাঘান ইউনিয়নের এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে এমন চিত্র পাওয়া গেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮০ জন শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ মোট ৪ জন শিক্ষক রয়েছেন। তবে বিদ্যালয়টিতে সরজমিনে গেলে খন্দকার ওলীউর রহমান নামে এক শিক্ষক প্রাক- প্রাথমিক থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত মোট ছয় শ্রেণির শিশুদের একত্র করে একই শ্রেণিতে ইংরেজি পড়াচ্ছেন। এ সময় তিনি পাঠ্য বই ব্যাতি রেখে ইংরেজি গ্রামার অংশ থেকে Tense পড়াচ্ছেন। যেখানে শিশুদের অক্ষর জ্ঞান নেই সেখানে শিক্ষক নিচ্ছেন এমন ক্লাস। প্রধান শিক্ষক শ্রীকান্ত দাসকে এ সময় পাওয়া যায়নি। বাকী দুজন শিক্ষক মিলনায়তনে ক্লাস না নিয়ে অলস সময় কাটাচ্ছেন।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক খন্দকার ওলীউর রহমান জানান, সকল ছাত্র ছাত্রী আসেনি। তাই বেসিক থেকে পড়াচ্ছি।

অন্য আরেক সহকারি শিক্ষক খন্দকার কামরুল ইসলাম জানান, বাচ্চারা ঘুরাঘুরি করতেছিল তাই স্যার সকল ছাত্রদের এভাবে পড়াচ্ছেন। সকল ছাত্র আসলে আলাদা করে ক্লাস নেয়া হবে।

প্রধান শিক্ষক শ্রীকান্ত দাস জানান, আমি ছুটিতে আছি। তবে একই শ্রেণি কক্ষে ৬ শ্রেণির ক্লাস কোনভাবেই সম্ভব নয়। আমি আগামীকাল স্কুলে যাব বিষয়টি দেখব।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, এভাবে পড়ানোর কোন সিস্টেম নেই। তবে আপনি যেভাবে দেখছেন এভাবেই আপনি রিপোর্ট করে দেন।

এ ব্যাপারে ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলে এখনি ব্যবস্থা নিচ্ছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাওরাঞ্চলে শিক্ষার বেহাল অবস্থা: মদনে একই শ্রেণিতে ছয় শ্রেণির ক্লাস

পোষ্টের সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬