০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

সোলাইমান সেলিম

সাবেক এমপি হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে ডিএমপি চকবাজার থানা-পুলিশ। চকবাজার থানার একটি হত্যা মামলায় বুধবার (১৩ নভেম্বর) মধ্যেরাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জাননা। তিনি বলেন, ‘চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিম এজহারনামীয় আসামি। বুধবার রাত দেড়টার দিকে চকবাজার থানা পুলিশের একটি দল গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান সোলাইমান সেলিম। গত ১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

পোষ্টের সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪