০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ওপর হামলার মোটরসাইকেল মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-২ এই ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। তিনি জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর শনাক্তের পর মালিকের অবস্থান নিশ্চিত করা হয় এবং রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, আটক আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিকানা নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২-এর অধিনায়ক জানান, গ্রেফতারের সময় আব্দুল হান্নানের কাছ থেকে কিছু বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের স্বার্থে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় তার সরাসরি বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, শরিফ ওসমান হাদির ওপর হামলার পেছনের প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পূর্ণ চিত্র উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রয়োজনে এই ঘটনায় সংশ্লিষ্ট আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাদির ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পরপরই বিভিন্ন মহল থেকে এর নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও মালিক গ্রেফতার হওয়াকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাদির ওপর হামলার মোটরসাইকেল মালিক আটক

পোষ্টের সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫