০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাট-ধোবাউড়ায় উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে মোস্তফা সরকারের আহ্বান

আমতৈল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। হালুয়াঘাট- ধোবাউড়া উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়ে কাজ করার কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্র কমিটি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক পরান আলী কাঞ্চু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক আরফান আলী,আমতৈল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক সালাউদ্দীন বিশ্বাস সহ আমতৈল ইউনিয়ন বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাট-ধোবাউড়ায় উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে মোস্তফা সরকারের আহ্বান

পোষ্টের সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬