ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খানের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ) বাদ জোহর হালুয়াঘাট ঈদগাহ মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিকাল ৩টায় হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সমাহিত করা হয়।
হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খান শনিবার হঠাৎ অসুস্থ হওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি কয়েকদিন আগে লিভারের সমস্যাজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম পৃথক শোকবার্তা জানায়।
মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি, হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার 




















