০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভায় আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ডিরেক্টর ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রেজওয়ানুল হক লিটনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম,কবি জালাল উদ্দিন আহমেদ,হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র সরকার,উপ সহকারী নিবন্ধক আঃ গফুর ,আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গনি,সেক্রেটারি মোস্তফা নাহিদ আল হাবিব রানা, ট্রেজারার মোঃ গোলাম কিবরিয়া লিটন, ডিরেক্টর মোঃ সেলিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বার্ষিক সাধারণ সভায় ইউনিয়নের বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, অডিট প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সঞ্চয় বৃদ্ধি, স্বল্পসুদে ঋণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠান সদস্যদের আস্থা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালিত হলে সমবায় প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে ইউনিয়নের সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬