০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে হালুয়াঘাট বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)জান্নাত,হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, রমজান মাসে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের আহ্বান জানান। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আশ্বাস দিয়ে বলেন, তারা প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

পোষ্টের সময় : ০৩:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬