ময়মনসিংহের হালুয়াঘাটে ইসলামী আন্দোলনের প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮সেপ্টেম্বর ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট হাইস্কুল মাঠে গণ সমাবেশ উপলক্ষে হালুয়াঘাট পৌর শহরে বাজারে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ -১ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আইনজীবী পরিষদ বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা অ্যাভোকেট মোঃ জিল্লুর রহমান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট পৌর শাখার সভাপতি মুফতী মাওলানা মনজুরুল হক রানাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























