১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য এর প্রতিনিধি মোখলেছুর রহমান খান,সাজ্জাদ হোসেন হীরা,মোল্লা আলী সাবরী মনিরসহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হালুয়াঘাট উপজেলায় ১ হাজার ৫ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পোষ্টের সময় : ০৮:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬