ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ভূবনকুড়া ইাউনিয়নে বাঘাইতলা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ডিলারশিপ প্রত্যাশী পরিবার ও স্থানীয়রা । সোমবার সকালে বাঘাইতলা বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, ডিলার নিয়োগে নিয়মনীতি উপেক্ষা করে, প্রভাব খাটিয়ে প্রকৃতদের বাদ দিয়ে ডিলার নিয়োগ দেয়া হয়েছে ।
ইতিপূর্বে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনের নামে ডিলারশিপ ছিল । তার আকস্মিক মৃত্যুজনিত কারনে তার তার পুত্র শরিফুল ইসলামকে ডিলারশিপ দেয়ার আশ্বস্ত দিয়েও তাকে দেয়া হয়নি বলে অভিযোগ করে বক্তব্য প্রদান করেন ।
স্থানীয়রা বক্তব্যে আরো বলেন, নিয়মবহির্ভুতভাবে ফ্যাসিস্টদের সহযোগীদের ডিলারশিপ দেয়া হয়েছে
তারা তাদের বক্তব্যে বিষয়টি পূনর্বিবেচনা করে প্রকৃতদের ডিলারশিপ প্রদানের জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান বলেন, যাবতীয় নীতিমালা মেনেই ডিলার নিয়োগ দেয়া হয়েছে ।





















