০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রুহিপাগারিয়া ছহিহুল উলুম হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রুহিপাগারিয়া ছহিহুল উলুম হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা, রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। তারা সকলকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মাহফিল শেষে কবরস্থানে শায়িত মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬