০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে পৌর প্রশাসকের নির্দেশে মশক নিধন কার্যক্রম

হালুয়াঘাট পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে পৌর প্রশাসকের নির্দেশে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, বাসাবাড়ির আশপাশ ও জলাবদ্ধ স্থানগুলোতে মশা নিধনের জন্য কীটনাশক স্প্রে করেন। বিশেষ করে যেসব এলাকায় মশার উপদ্রব বেশি সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম চালানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, মশার প্রজননস্থল ধ্বংস করতে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

হালুয়াঘাট পৌরসভার পৌর প্রশাসক জান্নাত জানান, মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি পৌরবাসীকেও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে না থাকার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, প্রধানমন্ত্রীর শোক

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে পৌর প্রশাসকের নির্দেশে মশক নিধন কার্যক্রম

পোষ্টের সময় : ১২:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬