০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে প্রধান শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হালুয়াঘাটে প্রধান শিক্ষিকা রেহানা পারভীনের ওপর শারীরিক নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগে জড়িত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষিকার স্বজনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান শিক্ষিকা রেহানা পারভীন বলেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধ সমাধানের কথা বলে সোমবার সন্ধ্যায় উপজেলা মহিলা মার্কেটের পিছনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা আমাকে ডেকে নেন। ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি জানান, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও কোথাও বিচার পাচ্ছেননা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

'২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে'

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে প্রধান শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পোষ্টের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫