০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে বীরগুছিনা গ্রামের গরু চুরির একটি মামলা প্রত্যাহার না করায় বাদীপক্ষের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার বিকালে হালুয়াঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রোকেয়া খাতুন ও তার ছেলে সুজন মিয়া।

তারা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে একটি গরু চুরির মামলা দায়ের করা হলে প্রতিপক্ষ মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে সম্প্রতি প্রতিপক্ষের উস্কানীতে একই এলাকার আনোয়ার,আতিক,মোস্তান,মিন্টুসহ আরো কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীসহ অন্য সদস্যদের মারধর করা হয়, এতে কয়েকজন আহত হন।

ভুক্তভোগীরা আরও জানান, ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬