০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করল বিজিবি

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অভিনব পন্থায় ভারতীয় মদ দেশে পাচারের সময় অভিযান চালিয়ে দুই লক্ষ সাত হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তেলিখালী বিওপির আওতাধীন বানাইচিংড়িপাড়া নামক স্থান হতে ভারতীয় ১৩৮ বোতল মদ জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করল বিজিবি

পোষ্টের সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫