ময়মনসিংহের হালুয়াঘাটে ভাতিজার ঘুষিতে চাচা মাহাবুল ইসলাম (৬০) নিহত হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয়। মাহাবুল একটি ঘর উঠাতে চাইলে বাধা দিয়ে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছেলে মো.জুনাইদ চাচাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে অচেতন অবস্থায় মাহাবুলকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।





















