ময়মনসিংহের হালুয়াঘাটে সহপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট উপজেলা সাস-সিডস অফিসে স্বাবলম্বী উন্নয়ন সমিতি সীডস প্রকল্পের বাস্তবায়নে ও স্ট্রমী ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় উপজেলার মহাজনীকান্দা, পূর্ব সমনিয়াপাড়া, যাদুকুরা, জামগরা, কাতলমারী, দঃঘোষবেড়, মাইজপাড়া, কড়ইকান্দা মোট ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন উন্নয়ন সমিতির উপজেলা কো-অর্ডিনেটর তানিয়া রংমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।





















