০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় ছাত্রজনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা এবং হামলার সঙ্গে জড়িত আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার প্রতিবাদে সর্বদলীয় ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সর্বদলীয় ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তারা শরিফ উসমান হাদীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সন্ত্রাসী হামলা ও বিচারহীনতার সংস্কৃতি সমাজকে অস্থিতিশীল করে তুলছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ভারতে পালিয়ে যাওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট শাখার প্রধান সমন্বয়ক আবু রায়হান, যুগ্ম সমন্বয়ক আশিকসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের বিচারে কোনো ধরনের গড়িমসি হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় ছাত্রজনতার বিক্ষোভ

পোষ্টের সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫