০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে হামলা মামলার চার্জশিটে নাম বাদ: আহতের পিতার সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে ৫ আগস্ট বিক্ষোভকালে সংঘটিত হামলা মামলার চার্জশিট থেকে এজহারভুক্ত আসামিকে বাদ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আহত ছাত্রনেতা মহিবুল হাসান পিয়াসের পিতা। বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পিয়াসের বাবা ও ২নং জুগলি ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষক নেতা মোঃ আব্দুস সাত্তার দাবি করেন, পরিকল্পিত হামলায় তার ছেলে গুরুতর আহত হলেও আদালতে জমা দেওয়া চার্জশিটে তিনজন প্রকৃত হামলাকারীর নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে পিয়াসের ওপর হামলা চালায়। ঘটনার পর মামলা দায়ের করা হলেও শুরু থেকেই প্রশাসনের একটি প্রভাবশালী অংশ তদন্তকে ইচ্ছামতো প্রভাবিত করার চেষ্টা করে।

আব্দুস সাত্তার অভিযোগ করেন, হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এবং তদন্ত কর্মকর্তা এসআই মানিক মিয়া অসত্য তথ্য ব্যবহার করে চার্জশিট প্রস্তুত করেন এবং “বিশেষ সুবিধার বিনিময়ে” তৎকালীন আওয়ামী লীগের তিন নেতা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুমান মন্ডল ও বাবুল মিয়াকে চার্জশিট থেকে বাদ দেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটিকে দুর্বল করার অপচেষ্টা চলছে। সঠিক তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার আহত ছেলের ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার পুনঃতদন্তের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগিত ওসি এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে 'প্রযুক্তি গ্রাম' পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে হামলা মামলার চার্জশিটে নাম বাদ: আহতের পিতার সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫