হালুয়াঘাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সানফ্লাওয়ার মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,উপজেলা জামায়াত ইসলামি আমির মোয়াজ্জেম হোসেন মাষ্টার, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহামদ,সাজ্জাদ হোসেন খান হীরা প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।























