০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ৮ চোরাই গরু জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে।

রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির সদস্যরা শনিবার মধ্যরাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালী আচকিপাড়া এলাকায় অভিযান চালায়। একদল চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে গরুগুলো বাংলাদেশে প্রবেশ করায়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সেখানে অভিযান চালিয়ে ৮টি গরু জব্দ করে। গরুগুলোর বাজারমূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ৮ চোরাই গরু জব্দ

পোষ্টের সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫