১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা,কাদের,বেনজিরসহ ইন্টারপোলে ১২ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

  • RA
  • পোষ্টের সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৩৭৯ ভিউ :

ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর, তাঁরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের ধরতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তিনটি ধাপে ইন্টারপোলের কাছে আবেদন জমা দিয়েছে।

রেড নোটিশ জারির আবেদনের তালিকায় থাকা অন্যরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর বলেন, আদালত, প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থার আহ্বানে এই আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারির বিষয়টি এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসিনা,কাদের,বেনজিরসহ ইন্টারপোলে ১২ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

পোষ্টের সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫