১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতকে ৩ এনসিপি নেত্রীর লিগ্যাল নোটিশ 

প্রকাশ্য জনসভায় নারীর প্রতি অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী এবং তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

লিগ্যাল নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। তারা তিনজনই এনসিপির সদস্য। আর তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

নারী সংস্কার কমিশনকে সামনে রেখে, পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই, এই মর্মে সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘নারীদের প্রতি এই ধরনের নিপীড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে।’

এতে আরও বলা হয়, ‘সরকারের প্রস্তাবে যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাব বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে, কিন্তু গালি দেবার সুযোগ নেই।’

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, ‘ইসলামি যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হেফাজতকে ৩ এনসিপি নেত্রীর লিগ্যাল নোটিশ 

পোষ্টের সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫