১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা-মদ উদ্ধার, আটক ৩

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি ও রৌমারীর ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার সহ তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮) , উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেল মিনাল মিয়া (২৫) ও বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।

শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা সহ তিন জনকে আটক করেন।

একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায় নি।

এঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রকাশ্যে এসে খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত রাখতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: প্রিন্স

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা-মদ উদ্ধার, আটক ৩

পোষ্টের সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬