১১:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান হতে চান তরুণ সমাজসেবক মোশারফ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী। তিনি ইউনিয়নের পদমশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান চৌধুরীর সন্তান।

মোশারফ হোসেন চৌধুরী সাবেক ছাত্রনেতা ও গোবিন্দশ্রী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ, গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক করছেন তিনি। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘আমি অনিয়ম করব না এবং এলাকায় কোনো অনিয়ম হতে দেব না। দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের অধিকার ও বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী সমর্থন দিলে এবং দলীয় সমর্থন পেলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে নীতি ও সততার সঙ্গে গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর সেবা করব। ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে রূপ দেওয়াই হবে আমার অঙ্গীকার।’

স্থানীয় পর্যায়ে তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে মোশারফ হোসেন চৌধুরীকে নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে বলে তার সমর্থকদের দাবি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তির কমিটি: আহ্বায়ক সজিব, সদস্য সচিব উজ্জ্বল

বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল বাকৃবি ছাত্রদল

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান হতে চান তরুণ সমাজসেবক মোশারফ

পোষ্টের সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬