০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

​ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটকৃত শাকুল সাংমা একই এলাকার মৃত মতিন মারাকের পুত্র।

শিশুটির বাবা বলেন, আমার বাক-প্রতিবন্ধী মেয়ে তার ফুফুর বাড়ীতে থেকে আসার পথে রাস্তায় পাশে এই আদিবাসী ব্যক্তি শাকুল সাংমা আমার মেয়ে খারাপ কাজ করছে। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মেয়ে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে আমাকে ও তার মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত হালুয়াঘাট থানা পুলিশকে খবর দেন।

​সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা এসআই মানিক মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে ‘গোপনে হামলা চালিয়েছিল’ আরব আমিরাত

ফুলপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া'র মানববন্ধন

11 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

পোষ্টের সময় : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬