০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল ঘোষণা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৮৬ ভিউ :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ–অভ্যুত্থানে আহত হিসেবে প্রকাশিত ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে দেখা গেছে—কিছু ব্যক্তি প্রকৃতপক্ষে আহত নন, কেউ কেউ আন্দোলনে অংশগ্রহণ করলেও আহত হননি, আবার কিছু ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। এসব কারণে তাদের নাম গেজেট তালিকা থেকে বাতিল করা হয়েছে।

জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন বিভাগের ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, সিলেট বিভাগের ২৭ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেট হিসেবে পাওয়া গেছে এবং ১০৫ জন আহত না হয়েও তালিকাভুক্ত ছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যাঁরা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, অথবা যাঁরা বেআইনিভাবে এই তালিকা প্রণয়নে সহায়তা করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই-বাছাইয়ের এই উদ্যোগকে মন্ত্রণালয় স্বচ্ছতা ও সততার অংশ হিসেবে দেখছে। একই সঙ্গে বলা হয়েছে, প্রকৃত আহত যোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।

এদিকে সিদ্ধান্তটি প্রকাশের পর বাতিল তালিকায় থাকা কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, তাঁরা অন্যায়ের শিকার হয়েছেন এবং পুনর্বিবেচনার আবেদন জানাবেন। তবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রমাণ উপস্থাপন করতে পারলে গেজেট পুনর্বহালের সুযোগ থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল ঘোষণা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

পোষ্টের সময় : ১২:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫