০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদ বাড়ল

৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পছন্দক্রম নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন এ নির্দেশনায় দুটি মন্ত্রণালয়ে অতিরিক্ত পদ যুক্ত হওয়ায় মোট নন-ক্যাডার পদের সংখ্যা বেড়েছে। ফলে প্রার্থীরা চাইলে নতুন করে পছন্দক্রম দিতে পারবেন অথবা আগের পছন্দক্রম বহাল রাখতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডে ৬৫৯টি, দশম গ্রেডে ৩ হাজার ৪৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদ রাখা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে মোট নন-ক্যাডার পদ দাঁড়িয়েছে ৪ হাজার ১১৯টি। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট পদ ছিল ৩ হাজার ৯৭৭টি। অর্থাৎ নতুন সংযোজনের ফলে পদের সংখ্যা বেড়েছে ১৪২টি।

পিএসসি জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১২৪টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ১৮টি নতুন পদ যুক্ত হওয়ায় এই সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৫ নভেম্বর নন-ক্যাডার পদের জন্য প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হয়েছিল। নতুন সংযোজন হওয়ায় এবার আগ্রহী প্রার্থীদের পছন্দক্রম পুনরায় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের পছন্দক্রম জমা দিয়েছেন, তারা যদি নতুন যুক্ত হওয়া দুই মন্ত্রণালয়ের পদের জন্য আগ্রহী হন, তাহলে অবশ্যই নতুন করে পছন্দক্রম দাখিল করতে হবে। তবে যারা নতুন পদে আগ্রহী নন, তাদের আগের পছন্দক্রমই বহাল থাকবে—নতুন করে কিছু করার প্রয়োজন নেই।

নন-ক্যাডার নিয়োগে এই পদ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন চাকরিপ্রার্থীরা। তাদের মতে, বাড়তি এই পদসংখ্যা ৪৪তম বিসিএসের অপেক্ষমাণ প্রার্থীদের জন্য নতুন আশার সুযোগ তৈরি করবে। ইতোমধ্যে অনেক প্রার্থী সংশোধিত তালিকা অনুযায়ী নতুন করে পছন্দক্রম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পিএসসি সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদ বাড়ল

পোষ্টের সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫