০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮তম বিশেষ বিসিএসে আর বাড়ছে না পদ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৫৩ ভিউ :

চিকিৎসকদের আন্দোলনের মুখে সরকার জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের পদ আর বাড়ানোর কোনো সুযোগ নেই। চিকিৎসকেরা কয়েকদিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করে পদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং চিকিৎসক সংকট মোকাবেলায় ৪৮তম বিশেষ বিসিএসে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন শেষে দ্রুতই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি সূত্রে আরও জানা যায়, বর্তমানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনের ৪ হাজার ৮৩৭টি ও সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি পদ শূন্য রয়েছে। চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। ৪৮তম বিশেষ বিসিএস ও অন্য চলমান বিসিএসের চিকিৎসকেরা যোগ দিলে কার্যত আর কোনো শূন্য পদ অবশিষ্ট থাকবে না। ফলে নতুন করে পদ বাড়ানোর সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, ৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে যারা উত্তীর্ণ হননি, তারা এখনো চাকরির অপেক্ষায় আছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে আরও ৫ হাজার নতুন চিকিৎসক যুক্ত হয়েছেন কর্মক্ষেত্রে। ফলে প্রায় ৪৩ হাজার চিকিৎসক বর্তমানে সরকারি চাকরির প্রত্যাশায় রয়েছেন।

সরকারের মতে, স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য নতুন পদ সৃজনের উদ্যোগ নিতে হবে, তবে বর্তমান ৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়ানো আর সম্ভব নয়। এই সিদ্ধান্তে চিকিৎসকদের একাংশ হতাশা প্রকাশ করলেও মন্ত্রণালয় বলছে, দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৪৮তম বিশেষ বিসিএসে আর বাড়ছে না পদ

পোষ্টের সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫