জুলাই সনদের আইনিভিত্তিক ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মদন উপজেলা শাখার জামায়াতের আয়োজনে জুম্মার নামাজের পর পৌর সদরের কোর্ট ভিল্ডিং মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াত। মিছিলে নেতৃত্বে ছিলেন নেত্রকোনা ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।
এর আগে মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ভাইস চেয়ারম্যান মাও.রহুল আমীন,নায়েবে আমীর ইদ্রিস মাষ্টার, পৌর আমীর মাওলানা ফারুখ ভুঁইয়া, কর্ম পরিষদের সদস্য সাজেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী এম, এ,ওহেদ প্রমূখ।
জামায়াতের পাঁচ দাবি- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রয়ারীতে নির্বাচন আয়োজন করা, ২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,৪.ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫.স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।





















