০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ দিনের পর প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

দেশে অবস্থানকারী প্রবাসীদের জন্য মোবাইল ফোন রেজিস্ট্রেশন বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বিদেশফেরত প্রবাসীরা দেশের ভেতরে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে অবস্থান ৬০ দিনের বেশি হলে যেকোনো ফোনই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।

সোমবার সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারীরা নিজের ব্যবহারের ফোনসহ মোট তিনটি হ্যান্ডসেট দেশে আনতে পারবেন—একটি নিজের, এবং অতিরিক্ত দু’টি নতুন ফোন ট্যাক্স ছাড়া। তবে চতুর্থ ফোন আনলে নিয়মমাফিক শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের হ্যান্ডসেটের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন ট্যাক্সমুক্তভাবে আনতে পারবেন।

মোবাইল কেনার বৈধ কাগজ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ মধ্যপ্রাচ্যের বিমানবন্দরে চোরাচালানিরা প্রবাসীদের চাপ দিয়ে মোবাইল বা স্বর্ণ বহন করানোর চেষ্টা করে—এ সমস্যা ঠেকাতেই প্রমাণপত্র রাখার বাধ্যবাধকতা।

সভায় স্মার্টফোন আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে বৈধ আমদানি শুল্ক ৬১ শতাংশ হওয়ায় বাজারে দাম বেশি পড়ে। শুল্ক কমলে স্থানীয়ভাবে উৎপাদিত ১৩–১৪টি মোবাইল কারখানার পণ্যের ভ্যাট–শুল্কও সমন্বয় করতে হবে—নইলে ক্ষতিগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগ। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশের পুরোনো ফোন কেসিং বদলে দেশে ঢোকানো এবং ইলেকট্রনিক বর্জ্যের ডাম্পিং বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটগুলো বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে এবং শিগগিরই কাস্টমসে অভিযান চালানো হবে।

সাইবার অপরাধ রোধে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার এবং ইকেওয়াইসি–আইএমইআই তথ্য সুরক্ষা সম্পর্কেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৬০ দিনের পর প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

পোষ্টের সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫