০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ধোবাউড়ায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

৯ম জাতীয় বেতন স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (সকাল ১১টায়) ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ফলে আর্থিক চাপের মধ্যে দিয়ে কর্মচারীদের জীবনযাপন করতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

তারা অবিলম্বে সময়োপযোগী ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে জেল থেকে বের হয়েই বাদী পক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ধোবাউড়ায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

পোষ্টের সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬