০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে আটপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে যে পথ আমরা অতিক্রম করেছি, তা সহজ ছিল না। বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যয় দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে। তাই দলের ভেতরে ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ দূরে সরিয়ে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে একই পতাকার নিচে দাঁড় করানো। দলের শক্তি হলো ঐক্য, আর সেই শক্তি দিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নানা আয়োজনে আটপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোষ্টের সময় : ০৭:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫