১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হকৃবিতে ২ দিনব্যাপী ‘ক্লিনিক্যাল অ্যানাটমি ও ডিসেকশন মাস্টারক্লাস’ কর্মশালা সম্পন্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (ভিএমএএস-FVMAS) অনুষদের প্রিক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের অ্যানাটমি সেকশনের উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় দুই দিনব্যাপী এক নিবিড় ‘ক্লিনিক্যাল অ্যানাটমি অ্যান্ড ডিসেকশন মাস্টারক্লাস’ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৮ ও ১৯ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের FVMAS ল্যাবে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সার্জিক্যাল ল্যান্ডমার্ক চিহ্নিতকরণ, মাসেল ডিসেকশন, অর্গান ডেমোনেস্ট্রেশন, এবং ছাগলের (Goat) রক্ত ও স্নায়ু সঞ্চালনের গভীর ডিসেকশন লাইভ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকীয় জ্ঞানকে বাস্তব ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে মিলিয়ে দেওয়াই ছিল এই মাস্টারক্লাসের মূল উদ্দেশ্য।

দুই দিনব্যাপী এই কর্মশালায় মেন্টর ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যানাটমি জগতের দুই জীবন্ত কিংবদন্তী গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু), এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ উদ্দিন।

কর্মশালার শেষ দিনে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র (Certificate) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (VC)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর অতিরিক্ত পরিচালক। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত রিসোর্স পারসন এবং মাননীয় উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (Crest) প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের বাস্তবমুখী ও নিবিড় কর্মশালা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ও সার্জিক্যাল দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেবে, যা ভবিষ্যতে তাদের দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নারীরা এখন রাস্তায় বের হতে শঙ্কাবোধ করেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হকৃবিতে ২ দিনব্যাপী ‘ক্লিনিক্যাল অ্যানাটমি ও ডিসেকশন মাস্টারক্লাস’ কর্মশালা সম্পন্ন

পোষ্টের সময় : ০৮:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬